স্বাধীনতা মানে
-

শেয়ার করুন

স্বাধীনতা এক শব্দ, যে শব্দ

অন্তর গহীনে থাকে লুপ্ত,

ভাবায় ছমছম কল্পনায় কখনো

বা নিস্তব্ধ যন্ত্রণায় সুপ্ত।

 

স্বাধীনতা এমনিতেই আসেনি?

রয়েছে দীর্ঘ ইতিহাস ,রুদ্ধশ্বাস

যে ইতিহাস কাঁদায় ভাবায় 

ও অনুপ্রেরণা জোগায়!

 

স্বাধীনতা শত মায়ের হাহাকার

কণ্ঠধ্বনি স্তব্ধ বঞ্চিত মুখ,

সেই পশ্চিমা হানাদার হায়নারা

যারা কেড়ে নেয় বাংলার সুখ।

 

স্বাধীনতা মানেই শুধু লাশ

আর বারুদের আতশি গন্ধ,

সাথে দুর্বার, দুর্জয় স্বদেশ গড়ার

কোটি জনতার স্বাধীনতার স্বপ্ন।

 

স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর সূর

যার অনুপ্রেরণায় হয়েছে স্বাধীন,

উড়ছে  পতাকা, বিজয় মিছিল

অন্যায় মুছে, ফিরেছে সুদিন।

 

স্বাধীনতা মানে ছাব্বিশে মার্চ

জিয়ার কণ্ঠে যুদ্ধের আহ্বান,

যার ডাকে ভাঙে সকল ভয়

জাগে বীরত্ব, জয়ের গান।

 

স্বাধীনতা মানে শহীদ দিবস

লাল সবুজের উড়ন্ত নিশান,

আছে শহীদের লালিত স্বপ্ন 

দেশ গড়ার অটুট আহ্বান।

 

স্বাধীনতা মানেই রক্তাক্ত দেশ

ত্যাগ-রক্তে পাওয়া অধিকার,

রক্তে রাঙা এই যে মাটি

ভুলে যেও না কখনো আর।


শেয়ার করুন

মন্তব্য করুন