শিক্ষক মানে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

শিক্ষক মানে জ্ঞানের আলো
যে আলোয় আলোকিত শিক্ষার্থীর জীবন।

শিক্ষক মানে ভালোবাসার ঠিকানা
বাবা-মায়ের পরেই
শিক্ষার্থীকে সবথেকে বেশি ভালোবাসেন শিক্ষক।

শিক্ষক মানে শ্রেষ্ঠ বন্ধু
শিক্ষার্থীর জীবনে শিক্ষকের মতো শ্রেষ্ঠ বন্ধু
আর কেউ নেই।

শিক্ষক মনে দয়ার খনি
যে খনি থেকে দয়া শেষ হয় না কখনও
যেমন সূর্যের আলো অফুরন্ত তেমন।

যে শিক্ষককে দেখলে
শিক্ষার্থীর মাথা শ্রদ্ধায় নত হয়ে যায়
সেই শিক্ষকের শিক্ষাদানই আদর্শ এই দুনিয়ায়।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪/৩/২০২৬


শেয়ার করুন

মন্তব্য করুন