নূপুর হয়ে থাকব তোমার পায়ে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

যখন দেখি তোমার ঐ 

সুন্দর নূপুর পা দুটি

আহা, মন আমার মিশে যায় 

তোমার মধ্যে একেবারেই!

তোমার পায়ের ঐ সৌন্দর্যের কাছে 

জগতের রূপ কিছুই নয়।

নূপুর পরা পা দুটি

আহা, রূপকথার যেন কন্যাটি!

যদি হতে পারতাম তোমার পায়ের নূপুর

জীবন হ’ত ধন্য তোমার পায়ে বাস করে।

যখন তুমি হেঁটে যাবে পথে

আমি বাজব…. আমার শব্দেই কতজন তাকাবে তোমার দিকে।

তোমার পায়ে লাগবে ধুলো

লাগবে আমার গায়েও,

লাগুক ধুলো লাগুক বালি

তবুও থাকতে চাই তোমার পায়ে আমি।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী 

১০/৮/২০২৬

 


শেয়ার করুন

মন্তব্য করুন